বাজারে স্যামসাংয়ের নতুন বাজেট ফোন ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৮ জুন ২০২৬, ১১:২৫

বাজেটবান্ধব স্মার্টফোনের বাজারে নতুন ফোন আনল স্যামসাং। নতুন হোল-পাঞ্চ ডিসপ্লে, স্ন্যাপড্রাগন প্রসেসর ও আকর্ষণীয় এআই ফিচারের মতো কিছু হালকা আপগ্রেড নিয়ে বাজারে এসেছে ফোনটি।


এ-সিরিজের সর্বশেষ ফোন হিসেবে ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ উন্মোচন করেছে স্যামসাং। কোম্পানিটি এবার ফোনটির প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরছে এর নতুন ‘ইনফিনিটি-ও’।


প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট লিখেছে, গেল বছরের ‘এ২৬’ মডেলের মতোই এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চির সুপার অ্যামোলেড স্ক্রিন। এবারের মূল পার্থক্যটি হচ্ছে, স্ক্রিনের ওপরের দিকে থাকা ছোট নচটির পরিবর্তে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার জন্য একটি হোল-পাঞ্চ ডিজাইনের ব্যবহার।


স্যামসাংয়ের দাবি, “ডিসপ্লের আশপাশের বেজেল আরও কমিয়ে ভারসাম্যপূর্ণ করার পাশাপাশি এ ডিজাইনটি স্ক্রিনের জায়গা বাড়িয়েছে এবং বাড়তি মনোযোগ হারানোর বিভিন্ন উপাদান দূর করে কনটেন্টকে একদম সামনে ও কেন্দ্রে ফোকাস করতে সাহায্য করে।”


ফোনটির পেছনের ক্যামেরা সেটআপে রয়েছে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ওআইএস সুবিধাসহ ৫০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর ও ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা।


‘গ্যালাক্সি এ২৭’ ফোনটিতে থাকছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২ টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব। ডিভাইসটির ব্যাটারি সক্ষমতা গত বছরের মডেলের মতোই ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার রাখা হয়েছে, যা ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সমর্থন করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও