জামালপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক

প্রথম আলো প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ২৩:২৮

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আজ শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে আটকের তথ্য নিশ্চিত করেছেন।


মো. শফিকুল ইসলাম বলেন, ‘তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জে একাধিক মামলা থাকার তথ্য পেয়েছি। আর কোনো মামলা আছে কি না, সেটি আমরা খতিয়ে দেখছি।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও