সোনাসহ বিরল ধাতুর বিশাল খনি পেয়েছে নাইজেরিয়া, বদলে যাবে ভাগ্য

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ২২:৪৬

নাইজেরিয়ায় সন্ধান মিলেছে বিশ্বমানের এক বিশাল খনিজ ভাণ্ডারের। দেশটির কাদুনা রাজ্যে সোনা, লিথিয়াম, প্ল্যাটিনামসহ বহু মূল্যবান খনিজের সন্ধান পাওয়া গেছে। নাইজেরিয়া সরকার একে অন্যতম সেরা অর্জন হিসেবে বর্ণনা করেছে। লিথিয়ামকে বিশ্বজুড়ে ‘সাদা সোনা’ হিসেবে বিবেচনা করা হয়। এই আবিষ্কার মুসলিমপ্রধান দেশটির অর্থনৈতিক ভাগ্য বদলে দেবে বলে আশা করা হচ্ছে।


সম্প্রতি রাজধানী আবুজায় আফ্রিকান ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড এনার্জি ইনভেস্টমেন্ট সামিট (আফনিস) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেশের কঠিন খনিজ উন্নয়ন মন্ত্রী ডেলে আলাকে এই ঘোষণা দেন। নাইজেরিয়ান জিওলজিক্যাল সার্ভে এজেন্সি (এনজিএসএ) এই আবিষ্কারের সত্যতা নিশ্চিত করেছে। একটি বেসরকারি কোম্পানির দীর্ঘ অনুসন্ধানের পর এই খনির সন্ধান মেলে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও