তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর: বাংলাদেশের অর্জন কী?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ২২:৩৬

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমেই মালয়েশিয়া ও চীন সফর করেছেন তারেক রহমান। আন্তর্জাতিক কূটনীতিতে একটি সরকারের প্রথম বিদেশ সফরকে সাধারণত তার পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, কৌশলগত অবস্থান এবং অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণের প্রতিফলন হিসেবে দেখা হয়। সে দিক থেকে তারেক রহমানের এই সফরও ছিল তাৎপর্যপূর্ণ।


সরকারের ভাষ্য, এই সফরের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ‘নতুন বাংলাদেশের আত্মপ্রকাশ’ ঘটেছে। অন্যদিকে বিশ্লেষকদের মতে, তাৎক্ষণিক বড় অর্থনৈতিক অর্জনের চেয়ে সফরটির গুরুত্ব ভবিষ্যৎ বিনিয়োগ, বাণিজ্য, শ্রমবাজার, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্বের ভিত্তি তৈরিতে বেশি। ফলে সফরের প্রকৃত সফলতা নির্ভর করবে ঘোষিত সমঝোতা, যৌথ বিবৃতি ও প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের ওপর।


কেন গুরুত্বপূর্ণ এই দুই দেশ?


মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। অন্যদিকে চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, অন্যতম উন্নয়ন সহযোগী এবং অবকাঠামো বিনিয়োগের প্রধান উৎস।


ফলে এই দুই দেশকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়াকে অর্থনৈতিক ও কূটনৈতিক—দুই দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও