চশমা তুলতে গিয়ে পড়ে যান টয়লেটের ভেতর, ফায়ার সার্ভিসকে করতে হলো উদ্ধার
অসাবধানতার কারণে টয়লেটের ভেতর পড়ে যায় চশমা। সেটি তুলতে চেষ্টা চালান। তবে এই চেষ্টার সময় নিজেই টয়লেটের ভেতর পড়ে যান। পরে ফায়ার সার্ভিসকে তাকে উদ্ধার করতে হয়।
গত শনিবার (২০ জুন) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার শেভার লেকের পাশে এ ঘটনা ঘটে। সেখানে থাকা একটি অস্থায়ী টয়লেটে পড়ে যায় এক ব্যক্তির চশমা। এরপর ঘটে যায় এমন ঘটনা।
সংবাদমাধ্যম ইউপিআই জানিয়েছে, টয়লেটে দীর্ঘ ১৫ মিনিট আটকে ছিলেন ওই ব্যক্তি। তিনি যখন সেখানে আটকে যান তখন পুলিশও উপস্থিত হয়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।
স্থানীয় পুলিশ এক বিবৃতিতে বলেছে, এটি এমন এক টয়লেট যেখানে পানির কোনো লাইন নেই। তাই এটি মূলত একটি ভ্রাম্যমান টয়লেট হিসেবে কাজ করে। আর এসব টয়লেটের নিচে একটি ট্যাংক থাকে। যেখানে ময়লা জড়ো হয়। উদ্ধারকারীরা জানতে পারেন ওই ব্যক্তি তার পড়ে যাওয়ায় চশমা তুলে আনার চেষ্টা করেন। কিন্তু তিনি নিজেই এটির ভেতর পড়ে যান।”
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল