You have reached your daily news limit

Please log in to continue


ডিজিটাল কর আরোপকারী দেশের পণ্যে ১০০% শুল্কের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর ডিজিটাল পরিষেবা কর আরোপকারী যে কোনও দেশের সব ধরনের পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর বিষয়ে ট্রাম্পের বেঁধে দেওয়া ৪ জুলাইয়ের সময়সীমা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো পূরণ করার মাত্র একদিন পরই শুক্রবার এই হুমকি দিয়েছেন তিনি। ট্রাম্পের এই হুমকির পর আটলান্টিক পাড়ের বাণিজ্য উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘‘কয়েকটি ইউরোপীয় দেশ মার্কিন বিভিন্ন কোম্পানির ওপর ডিজিটাল পরিষেবা কর কার্যকরের বিষয়ে আলোচনা করছে। এর মধ্যে কিছু দেশ এটি বাস্তবে রূপ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।’’

তিনি বলেন, ‘‘কোনও দেশ যদি এই ধরনের কর আরোপ করে, তাহলে তাৎক্ষণিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো তাদের যে কোনও এবং সমস্ত পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন