‘ফতোয়ার’ জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, ‘সংসদেই দেওয়া হয়’: শাহজাহান চৌধুরী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ জুন ২০২৬, ১৬:০০

ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ‘জামায়াতে ইসলামীও ইসলাম নয়’ মন্তব্যের জবাব দিতে গিয়ে সংসদে ‘ফতোয়া’ প্রসঙ্গ তুলেছেন জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।


তিনি বলেন, “আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে আমাদের চট্টগ্রামে একটা কথা এসেছে, কয় যে ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞাস করলাম কেন? কয় যে, ফতোয়াতো আপনারদের এই পার্লামেন্টে দেওয়া হয়।


“ফতোয়া কী রকম, ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী, উনি যেমন ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়। জামায়াতে ইসলামী কে জানতে হলে একশ’ বছরের ইতিহাস জানতে হবে।”


তার বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, ইসলাম নিয়ে কথা বাড়িয়ে সংসদ ‘উত্তপ্ত’ করতে চান না; তবে ১৯৭১ সালের প্রশ্ন এড়িয়ে যাওয়া যায় না।


শনিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় এ পাল্টাপাল্টি বক্তব্য আসে।


গত ৯ জুন সংসদে ইসলামী ব্যাংক নিয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, “ইসলামী ব্যাংক ইসলাম নয়। আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়। জামায়াতে ইসলামীও ইসলাম নয়।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত