You have reached your daily news limit

Please log in to continue


কোন ম্যাচ না জিতেও ইতিহাস গড়ে নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে ইতিহাস গড়ল কেপ ভার্দে। গোলরক্ষক ভোজিনহার বীরত্বে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে রুখে দেওয়ার পর সৌদি আরবের বিপক্ষেও ড্র করল তারা। উরুগুয়ে স্পেনের কাছে হেরে যাওয়ার সুযোগে কোন জয় ছাড়াই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলল আফ্রিকার দল। দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে দাপট দেখিয়ে খেলেও জয় বের করতে পারেনি কেপ ভার্দে। ম্যাচ শেষ হয় ০-০ ব্যবধানে। তবে অন্য ম্যাচে উরুগুয়ের হার এই ফলেও তাদের এনে দেয় অভাবনীয় উৎসবের উপলক্ষ। 

সৌদি আরবের বিপক্ষে দাপট দেখিয়ে গোল আদায় করতে না পারলেও ম্যাচ শেষে জায়ান্ট স্ক্রিনে অন্য ম্যাচের দিকে নজর ছিলো কেপ ভার্দের। স্পেনের কাছে উরুগুয়ের হার নিশ্চিত হয়ে গেল উদযাপনে মেতে উঠে তারা। 

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন