বয়সজনিত কিছু সমস্যা ও মোকাবিলার উপায়
প্রথম আলো
প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ২২:০৭
বয়স বাড়লে কিছু রোগ বা সমস্যা অবধারিতভাবেই এসে হাজির হয়। চিকিৎসাবিজ্ঞানের এতটা উন্নতির পরও বার্ধক্যজনিত সমস্যাগুলো প্রায়ই বেশ ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
অসংক্রামক রোগ
কিছু রোগ আছে, যা বয়স বাড়ার সঙ্গে সম্পর্কিত। যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে চর্বি বাড়া ইত্যাদি। এসবের সঙ্গে চলে আসে হৃদ্রোগ, হার্ট ফেলিউর, কিডনির রোগ ও স্ট্রোক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূত্রাশয়ের ধারণক্ষমতা ও প্রস্রাবের নিয়ন্ত্রণ কমে যেতে থাকে। এর সঙ্গে পুরুষদের প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে জটিলতা আরও বাড়তে পারে। বয়সের সঙ্গে বাড়ে নানা ক্যানসারের ঝুঁকিও।