You have reached your daily news limit

Please log in to continue


ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা এক লাফে দ্বিগুণেরও বেশি বেড়ে ৫৮৯ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সরকারিভাবে মৃতের সংখ্যা ২৩৫ ও আহত ৪ হাজার ৩০০ বলে জানানো হয়েছিল।

সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সম্প্রচারিত এক টেলিভিশন বৈঠকে প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, ‘দুর্ভাগ্যবশত, এই দুর্যোগে আমাদের নিহতের সংখ্যা এখন ৫৮৯ জনে পৌঁছেছে।’

এদিকে ভূমিকম্পের পর দুই দিন পার হয়ে গেলেও ধসে পড়া বহুতল ভবন এবং অ্যাপার্টমেন্টগুলোর নিচে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। নিখোঁজদের জীবিত উদ্ধারের আশায় আন্তর্জাতিক ও স্থানীয় উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপের ভেতর অবিরাম তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। তবে সময় যত গড়াচ্ছে, আটকে পড়াদের বেঁচে থাকার আশা তত ক্ষীণ হয়ে আসায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন