সিসিটিভি ঢেকে, টয়লেটে লুকিয়ে অযোধ্যার রামমন্দিরের দানবাক্সের টাকা চুরি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১৯:২৭

ভারতের অযোধ্যার রামমন্দিরের দানবাক্স থেকে কোটি কোটি রুপি আত্মসাতের ঘটনা তদন্তে নতুন কিছু তথ্য উঠে এসেছে। বিশেষ তদন্তকারী দল (এসআইটি) জানিয়েছে, নগদ অর্থ গণনার দায়িত্বে থাকা কয়েকজন কর্মী পরিকল্পিতভাবে সিসিটিভি ক্যামেরা আড়াল করে দানবাক্সের টাকা চুরি করতেন। পরে সেই অর্থ মন্দিরের টয়লেটে লুকিয়ে সুযোগ বুঝে বাইরে পাচার করা হতো।


এসআইটির অন্তর্বর্তী প্রতিবেদনের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনার নৈতিক দায় স্বীকার করে রামমন্দির ট্রাস্টের দুই কর্মকর্তা চম্পত রায় ও অনিল মিশ্র পদত্যাগ করেছেন। এ ঘটনায় গ্রেপ্তার আটজনকে জিজ্ঞাসাবাদ চলছে।


তদন্তে জানা গেছে, মন্দির ট্রাস্টের কর্মকর্তারা ব্যাংকে জমা হওয়া অর্থের হিসাব পর্যালোচনা করতে গিয়ে প্রথম অনিয়মের বিষয়টি সন্দেহ করেন। সাধারণত একটি দানবাক্সে ৬ থেকে ৭ লাখ রুপি থাকার কথা থাকলেও কয়েক সপ্তাহ ধরে ৫০০ রুপির নোটের বান্ডিলে ঘাটতি ধরা পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও