আমরা যেখানে ছিলাম, সেখানেই থেকে গেলাম: দলীয় সভায় জামায়াত আমির

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১৭:৩৬

বিএনপি সরকার গণভোটের রায় মেনে না নিয়ে রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের সব বিষয়কে অগ্রাহ্য করেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।


শফিকুর রহমান বলেছেন, ‘আফসোস! বর্তমান সরকারি দল প্রায় ৭০ ভাগ জনগণের এই মতকে অগ্রাহ্য করল। ফলে আমরা যেখানে ছিলাম, সেখানেই থেকে গেলাম। কোনো পরিবর্তন আসল না।’


আজ শুক্রবার সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে শফিকুর রহমান এ কথা বলেন।


জামায়াত আমির বলেন, গণ–অভ্যুত্থানের পর জনগণ ফ্যাসিবাদী ধারার পরিবর্তন চেয়েছিল। সেই লক্ষ্যেই সংস্কারের সনদ তৈরি হয় এবং তার ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলেও সরকার শুধু সংসদ নির্বাচনের ভোটের মূল্যায়ন করলেও গণভোটের রায় কার্যকর করেনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও