বাণিজ্য ঘাটতি কমাতে চীনের প্রতি বাংলাদেশের আহ্বান: রয়টার্স

ডেইলি স্টার প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১৫:০৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন করেছেন। আজ শুক্রবার বেইজিংয়ে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।



বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বাণিজ্য ঘাটতি কমানো এবং রপ্তানি বহুমুখীকরণের ওপর জোর দেন। পাশাপাশি তিনি বাংলাদেশের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে চীনের সহযোগিতা কামনা করেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।


বুধবার থেকে শুরু হওয়া তিন দিনের সফরে বর্তমানে চীনে অবস্থান করছেন তারেক রহমান। গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম চীন সফর।


অন্যতম শীর্ষ বাণিজ্য অংশীদার এবং উন্নয়ন সহযোগী চীনের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চাইছে ঢাকা।


রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরের একটি বৃহত্তর কূটনৈতিক তাৎপর্যও রয়েছে। কারণ, তারেক রহমান বেইজিং ও নয়াদিল্লি—উভয় পক্ষের সঙ্গেই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছেন।


গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাপকভাবে ভারতের ঘনিষ্ঠ হিসেবে দেখা হতো। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পর ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সম্পর্কের উন্নতি হলেও সীমান্ত উত্তেজনাসহ বিভিন্ন বিষয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে।


সাক্ষাৎকালে তারেক রহমান শি-কে বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে সে দেশে (চীনে) বাংলাদেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনায় চীন সহায়তা করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও