হরমুজ প্রণালিতে হামলার পর বিশ্ববাজারে আবার বেড়েছে তেলের দাম

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১২:০৭

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ইরানের হামলার জেরে জাতিসংঘ পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো সরিয়ে নেওয়ার অভিযান স্থগিত করায় এ মূল্যবৃদ্ধি ঘটেছে।


গতকাল বৃহস্পতিবার ওই হামলার পর অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম একপর্যায়ে ৪ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। গ্রিনিচ মান সময় রাত দুইটার দিকে আগস্টে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৭৪ ডলার ৮৯ সেন্টে পৌঁছায়। এর আগে দাম নেমে এসেছিল ৭২ ডলার ৪৮ সেন্টে।


গত সপ্তাহে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারক সইয়ের পর তেলের দাম দ্রুত কমে গিয়েছিল। তবে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় ব্রেন্টের দাম এখন যুদ্ধ-পূর্ব সময়ের তুলনায় প্রায় ৩ শতাংশ বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও