নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ ৭ দলকে নোটিস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:৪১

ত্রয়োদশ সংসদ নির্বাচনের ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপিসহ সাতটি দলকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচন কমিশন।


হিসাব জমা না দেওয়া বাকি দলগুলো হল- বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতন্ত্রাতিক আন্দোলন (এনডিএম) ও আমজনতার দল।


বৃহস্পতিবার ইসির উপ সচিব মোহাম্মদ মনির হোসেন এসব দলকে নোটিস দেওয়ার তথ্য দেন।


১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৫০টি দল অংশ নেয়। ১৩ ফেব্রুয়ারি রাতে ফলের গেজেট প্রকাশ হয়।


নির্বাচনি আইন অনুযায়ী, ভোটের ফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে দলের ব্যয় বিবরণী জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসাবে ১৩ মে নির্বাচনি ব্যয় বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে বিরোধী দল জামায়াতে ইসলামীসহ ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২৭টি দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও