ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২৩৫, উদ্ধার তৎপরতা অব্যাহত

ডেইলি স্টার ভেনেজুয়েলা প্রকাশিত: ২৬ জুন ২০২৬, ১০:০৩

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পে অন্তত ২৩৫ জনের প্রাণ গেছে। দেড় হাজারেরও বেশি মানুষ এতে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।  


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি কম্পন এবং এর কয়েক সেকেন্ড পরই ৭ দশমিক ৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।


ইউএসজিএস জানায়, দুটি ভূমিকম্পই ছিল অগভীর—প্রথমটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠের ২০ দশমিক ৩ কিলোমিটার নিচে এবং দ্বিতীয়টি ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে।


দুটি ভূমিকম্পের কেন্দ্র অগভীর হওয়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার দিন জাতীয় ছুটি থাকায় অন্যদিনের তুলনায় অনেক বেশি মানুষ বাড়িতে অবস্থান করছিলেন।


মৃতের সংখ্যা আরও বাড়তে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। ঘরবাড়ি হারানো এবং ক্ষতিগ্রস্ত ও অনিরাপদ ভবনে ফিরতে আতঙ্কিত বহু মানুষ এই দুর্যোগের পর রাস্তায় রাত কাটাচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও