You have reached your daily news limit

Please log in to continue


শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক তারেক রহমান

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্থানীয় সময় শুক্রবার সকাল ১০টায় বেজিংয়ের গ্রেট হল অব পিপলে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে এ বৈঠক চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আতিকর রহমান রম্মান।

তিনি জানান, এদিন সকাল সোয়া ৯টায় সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে প্রধানমন্দ্রী তিয়েনআনমেন স্কয়ারে চীনের বীরদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।

সরকারপ্রধানের দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে—সকালে গ্রেট হলে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ এবং চীনের জাদুঘর পরিদর্শন। স্থানীয় সময় বিকাল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাদের ঢাকায় পৌঁছানোর কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন