You have reached your daily news limit

Please log in to continue


প্রধানমন্ত্রী দেশে নেই, সচিবালয়ের ঘুম ভাঙে কয়টায়?

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে যাওয়ার পর প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় কেমন চলছে? আগের মতই কী কর্মীরা ঠিক সময়ে দপ্তরে আসছেন? মন্ত্রীরা কী আসেন নিয়মিত?

বাজেট অধিবেশনে অনেক মন্ত্রীর ‘অনুপস্থিতি’ নিয়ে জাতীয় সংসদে পক্ষে-বিপক্ষে আলোচনা এবং সংসদের বাইরে সমালোচনার মধ্যে সচিবালয়ে উপস্থিতির আলোচনাও সামনে এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগ নির্দেশনা অনুযায়ী, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ কার্যালয়ে বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হবে।

প্রধানমন্ত্রীর প্রথমবারের মতো বিদেশ সফরে অনেক মন্ত্রী ও উপদেষ্টা তার সঙ্গী হয়েছেন। কিন্তু যারা দেশে আছেন তারা এবং সচিবালয়ের কর্মীরা নিয়মমতো কী আসছেন? তা দেখতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ছয় সদস্যের একটি টিম বৃহস্পতিবার সরেজমিনে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে গিয়েছেন। তারা নির্ধারিত সময়ের পরে কোনো কোনো সচিবকে উপস্থিত হতে দেখেন; মন্ত্রীরাও এসেছেন ঢিমেতালে সাড়ে ৯টা থেকে ১০টার আশেপাশে।

যেসব মন্ত্রণালয়ের মন্ত্রী রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে আছেন তাদের দপ্তরে অফিস শুরুর দেড় ঘণ্টা পরে গিয়েও কর্মকর্তাদের মেলেনি; যারা দেশে রয়েছেন তাদের দপ্তরে সোয়া ৯টার দিকে ঝাড়পোঁছ করার প্রস্তুতি দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন