You have reached your daily news limit

Please log in to continue


উচ্চ রক্তচাপের চিকিৎসায় যুগান্তকারী এআই প্রযুক্তি উদ্ধাবন করল অক্সফোর্ড

বিশ্বজুড়ে বর্তমানে ১৩০ কোটিরও বেশি মানুষ উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশনে ভুগছেন। হৃদরোগ, স্ট্রোক, কিডনি বিকল হওয়া এবং অকাল মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। কোনো স্পষ্ট উপসর্গ ছাড়াই বছরের পর বছর ধরে এটি শরীরের অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি করতে পারে বলে চিকিৎসা বিজ্ঞানে একে ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করা হয়।

সাধারণত রক্তচাপ মেপে এই রোগ নির্ণয় করা হলেও তা শরীরের ভেতরে ইতোমধ্যেই ঘটে যাওয়া ক্ষতির প্রকৃত রূপ প্রকাশ করতে পারে না। এই সীমাবদ্ধতা দূর করতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষকরা ‘হাইপ্রিভেন্ট’ নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা উচ্চ রক্তচাপের চিকিৎসায় এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। 

যেভাবে কাজ করে ‘হাইপ্রিভেন্ট’ 

অক্সফোর্ড ইউনিভার্সিটি ইনোভেশনের তথ্যমতে, এই প্ল্যাটফর্মটিতে একটি অভিনব কম্পিউটেশনাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়েছে, যা এআই, কন্ট্রাস্টিভ লার্নিং এবং বিভিন্ন অঙ্গের ক্লিনিকাল ও ইমেজিং ডেটার সমন্বয়ে কাজ করে।

মাল্টি-অর্গান অ্যানালাইসিস: এটি কেবল রক্তচাপের রিডিংয়ের ওপর নির্ভর না করে, বিভিন্ন অঙ্গের ডেটা বিশ্লেষণ করে রোগের তীব্রতার ধরন এবং এর গতিপ্রকৃতি মানচিত্রের মতো ফুটিয়ে তোলে।

লুকানো প্যাটার্ন শনাক্তকরণ: সুস্থ এবং উচ্চ রক্তচাপে আক্রান্ত উভয় শ্রেণির মানুষের ডেটা দিয়ে এই এআই-কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে এটি নিখুঁতভাবে রোগীর শারীরিক ক্ষতির ধরন বিশ্লেষণ করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন