বর্ষায় যে ভুল করলেই বাইকের ইঞ্জিন নষ্ট হতে পারে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১১:৪৯

বর্ষাকালে বাইক চালানোর সময় শুধু রাস্তার পিচ্ছিলতা নয়, আরও একটি বড় বিপদ লুকিয়ে থাকে বাইকের জ্বালানি ট্যাঙ্কে। অনেক বাইক মালিকই জানেন না, ফুয়েল ট্যাঙ্কে সামান্য পরিমাণ পানি ঢুকলেও তা ইঞ্জিনের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সময়মতো সতর্ক না হলে মেরামতে গুনতে হতে পারে মোটা অঙ্কের টাকা।


কীভাবে ফুয়েল ট্যাঙ্কে পানি ঢোকে?


ভারী বৃষ্টি, জলাবদ্ধ রাস্তা কিংবা দীর্ঘ সময় খোলা জায়গায় বাইক পার্ক করে রাখলে ট্যাঙ্কে পানি ঢোকার ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে ফুয়েল ক্যাপ বা ট্যাঙ্কের ঢাকনা যদি ঢিলে, ক্ষতিগ্রস্ত বা পুরোনো হয়ে যায়, তাহলে বৃষ্টির পানি সহজেই ভিতরে প্রবেশ করতে পারে।


কেন বিপজ্জনক?


পেট্রোল বা অকটেনের সঙ্গে জল মিশে গেলে ইঞ্জিন স্বাভাবিকভাবে কাজ করতে পারে না। এর ফলে জ্বালানির দহন প্রক্রিয়া ব্যাহত হয় এবং ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।


ইঞ্জিনের ক্ষতি


জল প্রবেশ করলে ইঞ্জিনের অভ্যন্তরে মরিচা ধরতে পারে। পিস্টন, রিং, ফুয়েল ইনজেকশন সিস্টেমসহ গুরুত্বপূর্ণ অংশগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও