বর্ষাকালে বেছে নিন সঠিক জুতা

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১১:৪৬

বর্ষায় ঘুরে বেড়ানোর জন্য দারুণ এক ঋতু। তবে এই ঋতুতে ভ্রমণ করার জন্য প্রয়োজন বিশেষ প্রস্তুতি; বিশেষ করে পোশাক ও ব্যাগ হতে হবে পানিরোধী। আর জুতা হতে হবে বিশেষ ধরনের, যাতে পানি পড়লেও নষ্ট না হয় এবং হাঁটার সময় পিছলে পড়া থেকে রক্ষা করতে পারে।


যে ধরনের জুতা পরবেন


এই ঋতুতে ঘুরতে গেলে পানিপ্রতিরোধী কিংবা দ্রুত শুকিয়ে যায় এমন জুতা পরতে হবে। যে ধরনের জুতায় শক্ত গ্রিপযুক্ত সোল থাকে, সেই জুতা পিছলে যাওয়া থেকে বাঁচাতে পারে। হালকা ও সহজে পরিষ্কার করা যায় এমন জুতা পরুন। এ ধরনের জুতি আপনাকে দীর্ঘ সময় আরামদায়ক অনুভূতি দেবে। রাবার, ইভিএ বা সিনথেটিক উপাদানে তৈরি জুতা সাধারণত বর্ষার জন্য উপযোগী।



  • ওয়াটারপ্রুফ স্নিকার: পানিপ্রতিরোধী এই স্নিকারগুলো দীর্ঘক্ষণ হাঁটার জন্য আরামদায়ক এবং এর সোল পিচ্ছিল রাস্তায় ভালো গ্রিপ দেয়।

  • ক্রকস: ইভিএ ফোম বা রাবারের জুতাগুলো খুব হালকা হয়। এগুলোতে সহজে পানি জমে না, পরিষ্কার সহজ এবং ভালো নন-স্লিপ সোল থাকে।

  • রেইন বুট: ভারী বৃষ্টি বা জলাবদ্ধতার জন্য রাবার বুট সেরা। এটি পুরোপুরি পা শুকনা রাখে এবং পিচ্ছিল রাস্তায় চমৎকার গ্রিপ দেয়।

  • জেলি স্যান্ডেল ও ফ্লিপ-ফ্লপ: হালকা বৃষ্টির দিনে দ্রুত ব্যবহারের জন্য রাবার বা প্লাস্টিকের স্যান্ডেলগুলো বেশ উপযোগী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও