কর আদায় ও ব্যবসা প্রসারের মধ্যে ভারসাম্য জরুরি

কালের কণ্ঠ ফারুক মেহেদী প্রকাশিত: ২৫ জুন ২০২৬, ১০:৩৫

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য যখন একটি ক্রান্তিকাল পার করছে, সেই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিএনপি জোট সরকার একটি বড় বাজেট দিয়েছে, যা বাস্তবায়নের মাধ্যমে ব্যবসা চাঙ্গা করা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোসহ সার্বিকভাবে অর্থনীতিতে গতি সঞ্চার করাই সরকারের মূল লক্ষ্য। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকায় মানুষের চাহিদা পূরণের বিশাল চাপ রয়েছে বিএনপি জোটের এই সরকারের ওপর।

তাই স্বাভাবিকভাবেই এগুলো পূরণের সুযোগ নেবে এ সরকার।


তবে বড় বাজেট বাস্তবায়নের এই লক্ষ্যের মধ্যে বড় রাজস্ব আয় করারও চ্যালেঞ্জ রয়েছে। বড় রাজস্ব লক্ষ্য মানে বেশি বেশি কর আদায়। আর তা করতে হবে বলে স্বাভাবিকভাবেই করদাতা, বিশেষ করে ব্যবসায়ী-উদ্যোক্তা ও সাধারণ মানুষের ওপর চাপ পড়বে।

কিন্তু চ্যালেঞ্জটা হচ্ছে, বড় বাজেট বাস্তবায়ন করতে হবে, বেশি রাজস্ব আদায়ও করতে হবে। তবে ব্যবসায়ী-উদ্যোক্তাকে স্বস্তিও দিতে হবে, যাতে তাঁরা করের বোঝার কবলে পড়ে ব্যবসায় অব্যাহত লোকসান দিতে থাকেন কিংবা ব্যবসা গুটিয়ে চলে যান। এটির ভারসাম্য রক্ষা করাই হবে নতুন বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দিক।   


দশকের পর দশক ধরে চলে আসা বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিনির্ভর উন্নয়ন মডেল এখন কাঠামোগত দুর্বলতার কারণে স্থবিরতার মুখে পড়েছে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে অর্থনীতির ক্ষত সারিয়ে তোলার জন্য ‘ম্যাক্রো-ইকোনমিক স্ট্যাবিলাইজেশন’ বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, কিন্তু দীর্ঘদিনের জমে থাকা সংকটের গভীরতা এতটাই বেশি যে এর প্রভাব দৈনন্দিন জনজীবনে স্পষ্ট হয়ে উঠছে।


অর্থনীতির বর্তমান অবস্থার পর্যালোচনায় দেখা যায় যে মূল্যস্ফীতি এখন শুধু একটি অর্থনৈতিক সূচক নয়, বরং এটি সাধারণ মানুষের জীবনযাত্রার মান নির্ধারণকারী প্রধান নিয়ামক হয়ে দাঁড়িয়েছে, যদিও বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতির প্রভাবে মুদ্রাপ্রবাহ কমানোর ব্যাপক প্রচেষ্টা চলছে। তবু খাদ্য ও জ্বালানি পণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতাকে ক্রমাগত সংকুচিত করছে। এর সঙ্গে পাল্লা দিয়ে ব্যাংকিং খাতের সংকট অর্থনীতিতে একটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে উচ্চ সুদের হার, উচ্চ খেলাপি ঋণ এবং ব্যাংকিং খাতে তারল্য সংকট দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের আস্থায় ফাটল ধরিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও