You have reached your daily news limit

Please log in to continue


ট্রেনে বেইজিং পৌঁছালেন প্রধানমন্ত্রী, স্টেশনে লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫ টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি। 

সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

চীনের ‘জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের’ (জিএসিসি) মন্ত্রী ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলস্টেশনে তারেক রহমানকে অভ্যর্থনা জানান।


এসময় শিশু-কিশোররা প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর হাতে ফুলের তোড়া তুলে দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন