You have reached your daily news limit

Please log in to continue


ইরান চুক্তি নিয়ে মিত্রদের উদ্বেগ প্রশমনে পশ্চিম এশিয়া সফরে রুবিও

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক সমঝোতা চুক্তি নিয়ে উপসাগরীয় মিত্রদের অসন্তোষ ও উদ্বেগ দূর করতে আনুষ্ঠানিকভাবে পশ্চিম এশিয়া সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বুধবার তার এই কূটনৈতিক সফর শুরু হয়েছে, জানিয়েছে রয়টার্স।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্বাক্ষরিত এই চুক্তির অধীনে ইরানকে প্রস্তাবিত ৩০০ বিলিয়ন ডলারের একটি পুনর্গঠন তহবিলসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে, যা পারস্য উপসাগরীয় দেশগুলোর কাছে তাদের এক সময়কার আঞ্চলিক ‘শত্রুর’ প্রতি ‘অতিরিক্ত উদারতার’ মতো মনে হচ্ছে।

তিন দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে মঙ্গলবার স্থানীয় সময় গভীর রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে পৌঁছান রুবিও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চার মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে গত সপ্তাহে স্বাক্ষরিত চুক্তির পর এটিই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর প্রথম উচ্চ-পর্যায়ের কূটনৈতিক সফর।

আবুধাবিতে পৌঁছানোর পর এই চুক্তি নিয়ে মিত্রদের অস্বস্তি দূর করার বিষয়ে জানতে চাওয়া হলে রুবিও সাংবাদিকদের বলেন, “আলোচনায় অবশ্যই এ বিষয়টি উঠবে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন