You have reached your daily news limit

Please log in to continue


দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশের এলাকায় বজ্র বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

বুধবার (২৪ জুন) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল থেকেই ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৬টার তাপমাত্রা ছিল ২৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন