You have reached your daily news limit

Please log in to continue


যৌন সমস্যায় কবিরাজি টোটকায় যে ক্ষতি হতে পারে

যৌন দুর্বলতা, দ্রুত বীর্যপাত, উত্থানজনিত সমস্যা বা যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়ার মতো বিষয়গুলো নিয়ে অনেক পুরুষই উদ্বিগ্ন। কিন্তু সামাজিক সংকোচ, লজ্জা ও সচেতনতার অভাবে অনেকেই চিকিৎসকের পরামর্শ না নিয়ে ভিন্ন পথে হাঁটেন। বিভিন্ন কবিরাজি টোটকা, ভেষজ ওষুধ বা ‘গোপন চিকিৎসা’র পথে পা বাড়ান। বিজ্ঞাপনে দ্রুত ফল পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে এসব কবিরাজির বেশির ভাগই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

অজানা উপাদানের ঝুঁকি

যৌন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনায় আমাদের সমাজে ট্যাবু রয়েছে। তাই অনেক পুরুষ চিকিৎসকের কাছে যেতে সংকোচবোধ করেন। এই সুযোগে কিছু অসাধু ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘১০০% গ্যারান্টিযুক্ত সমাধান’, ‘এক সপ্তাহে শক্তি বৃদ্ধি’র মতো লোভনীয় প্রচারণা চালায়। সহজ সমাধানের আশায় অনেকেই এই ফাঁদে পা দেন।

বেশির ভাগ কবিরাজি টোটকা বা অনিবন্ধিত ভেষজ ওষুধের উপাদান সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য থাকে না। অনেক ক্ষেত্রে বোতল বা প্যাকেটের গায়ে সম্পূর্ণ উপাদানও উল্লেখ করা হয় না। ফলে ব্যবহারকারী জানতেই পারেন না, তিনি আসলে কী খাচ্ছেন।

 বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কিছু ভেষজ পণ্যে গোপনে রাসায়নিক ওষুধ মিশিয়ে দেওয়া হয়। এসব উপাদান অনিয়ন্ত্রিত মাত্রায় গ্রহণ করলে রক্তচাপ হঠাৎ কমে বা বেড়ে যাওয়া, হৃৎস্পন্দনের সমস্যা, মাথা ঘোরাসহ গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন