হাসপাতালে ‘অক্সিজেন লাইনে লিকেজ’, ৪ মাসের শিশু মৃত্যুর অভিযোগ

ঢাকা পোষ্ট শ্যামলী প্রকাশিত: ২৪ জুন ২০২৬, ০৮:৪৬

রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে ‘অক্সিজেন লাইনে লিকেজে’র কারণে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।


‘শ্যামলী বেবি কেয়ার’ নামের একটি হাসপাতালে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।


মারা যাওয়া শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সন্তানের চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।


জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।


এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বরত চিকিৎসক ঢাকা পোস্টকে বলেন, বাচ্চাটির অবস্থা খারাপ হতে থাকলে আমরা তাকে ভেন্টিলেশনে দিই। এ সময় বাচ্চার বাবাকে ডেকে যখন কথা বলছিলাম তখন একটা বিকট শব্দ হয়। এরপর জানতে পারি অক্সিজেন লাইনে লিকেজ হয়েছে। তখনই আমরা বাচ্চাটাকে এইচডিইউতে নিয়ে যাই। সেখানে থেকে লাইফ সাপোর্টে দেওয়া হয়। কিছু সময় পরে সে মারা যায়।


তিনি আরও জানান, গ্যাস লিকেজের ঘটনায় হাসপাতালে থাকা আরও পাঁচ শিশুকে একই ভবনের উপরে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।


এ বিষয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এস‌আই) মো. শরীফ বলেন, রোগীর স্বজনরা বিস্ফোরণের অভিযোগ করলেও আমরা তেমন আলামত পাইনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গ্যাস লিকেজ হয়েছে। রোগীর স্বজনরা যদি লিখিত অভিযোগ করে, তাহলে আমরা পরবর্তী আইনি ব্যবস্থা নেব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও