You have reached your daily news limit

Please log in to continue


যারা প্রোফাইল লাল করেছিলেন, হাসিনা এলে তাদের জীবন কালো করে ছাড়বে: রেহানা আক্তার রানু

যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে তাদের জীবনটা কালো করে ছাড়বে। এমন মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) রেহানা আক্তার রানু।

মঙ্গলবার (২৩ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে রেহানা আক্তার রানু এ মন্তব্য করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনের সভাপতিত্ব করেন।

বিরোধীদলের উদ্দেশে রেহানা আক্তার রানু বলেন, এই সরকারের চার মাস। বিরোধীদল বলে যে, আরেকটি আন্দোলনের জন্য প্রস্তুত হন, বিপ্লবের জন্য প্রস্তুত হন। আমি ওনাদের বলতে চাই, আপনারা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখুন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনাদের অনৈক্যের কারণে আবারও যদি দানব হাসিনা ফেরে আল্লাহ না করুক! আবারও যদি দানব হাসিনা ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, জীবনটা কালো করে ছাড়বে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন