১৭ কোটি রুপির প্রাসাদ বুকিং, বিয়ের আগেই হবু স্বামীকে পাহাড় থেকে ফেলে দিলেন তরুণী

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১৯:৩৩

স্বপ্নপুরীর মতো রাজকীয় বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। কিন্তু সানাইয়ের সুর বাজার আগেই ঘটে গেল এক ভয়ংকর ও নৃশংস হত্যাকাণ্ড। ভারতের মহারাষ্ট্রের এক বিখ্যাত শিল্পপতির তরুণ ছেলেকে পুনের লোহাগড় দুর্গের পাহাড় চূড়া থেকে ধাক্কা দিয়ে গভীর উপত্যকায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই হবু স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে।


প্রথম দিকে এটিকে স্রেফ দুর্ঘটনা বা ছবি তোলার সময় পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা মনে করা হলেও, পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এক রোমহর্ষক সত্য।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মহারাষ্ট্রের পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার বিশিষ্ট আবাসন ব্যবসায়ী বিশাল আগরওয়ালের ছেলে কেতন আগরওয়াল। আগামী নভেম্বরে তাঁর বিয়ের দিন ঠিক হয়েছিল। গত বৃহস্পতিবার (১৮ জুন) হবু স্ত্রী সিয়া গোয়েলের জন্মদিন উদ্‌যাপন করতে কেতন তাঁর সঙ্গে পুনের বিখ্যাত লোহাগড় দুর্গে ট্র্যাকিং করতে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও