সিলেট ছাড়লেন ডিসি সারওয়ার আলম, ফেসবুকে লিখলেন— ‘ভালো থাকুন সিলেটবাসী’

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১৯:০৫

সপরিবারে সিলেট ছাড়লেন আলোচিত সদ্যবিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। আজ মঙ্গলবার বেলা ২টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে তিনি সিলেট ছাড়েন।


দুপুর ১টায় ফেসবুকে মো. সারওয়ার আলম পোস্ট করেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন‍্য।’


এর আগে গতকাল সোমবার রাতে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহার কাছে তিনি জেলা প্রশাসকের দায়িত্ব হস্তান্তর করেন।


গত রোববার সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানিয়ে সিলেটে মানববন্ধন হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও