এই ভিটামিনের অভাবে বাড়তে পারে নাকের রক্তপাত

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১৩:০৯

নাক দিয়ে রক্ত পড়া অনেকের কাছেই পরিচিত একটি সমস্যা। বেশিরভাগ ক্ষেত্রে এটি গুরুতর কোনো বিষয় নয়। তবে কোনো দৃশ্যমান কারণ ছাড়াই যদি বারবার এমনটি ঘটে, তাহলে তা শরীরের ভেতরে থাকা কোনো পুষ্টিগত ঘাটতির ইঙ্গিত হতে পারে। বিশেষ করে নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলো দুর্বল হয়ে গেলে বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় সমস্যা দেখা দিলে এই ধরনের উপসর্গ দেখা দিতে পারে।


ভিটামিন কে-এর ঘাটতি


নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে ভিটামিন কে-এর অভাব অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচিত হয়। এই ভিটামিন রক্ত জমাট বাঁধার স্বাভাবিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে ভিটামিন কে-এর পরিমাণ কমে গেলে রক্তপাত সহজে বন্ধ হতে চায় না। ফলে নাকসহ শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ দীর্ঘস্থায়ী হতে পারে।


ভিটামিন সি-এর ঘাটতি


ভিটামিন সি শুধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেই সাহায্য করে না, এটি রক্তনালীর সুস্থতা ও দৃঢ়তা বজায় রাখতেও গুরুত্বপূর্ণ। এই ভিটামিনের অভাবে রক্তনালীগুলো দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়তে পারে। বিশেষ করে নাকের ভেতরের সূক্ষ্ম রক্তনালীগুলো সামান্য চাপ বা অস্বস্তিতেই ফেটে যেতে পারে, যার ফলে রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়।


এ বিষয়ে ২০২৪ সালে ইন্ডিয়ান জার্নাল অব ওটোলেরিঙ্গোলজি অ্যান্ড হেড অ্যান্ড নেক সার্জারি-তে প্রকাশিত একটি গবেষণায় ১০০ জন রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়। গবেষণায় দেখা যায়, নাক দিয়ে রক্ত পড়ার সবচেয়ে সাধারণ কারণ ছিল আঘাত। এছাড়া নাকের সংক্রমণ এবং উচ্চ রক্তচাপও উল্লেখযোগ্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও