এক বছর বয়সের আগে শিশুকে গরুর দুধ দেবেন না যে কারণে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ১৩:০৬

গরুর দুধ একটি প্রাকৃতিক ও পুষ্টিকর খাবার। কিন্তু এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। প্রাপ্তবয়স্কদের জন্য পুষ্টিকর হওয়া সত্ত্বেও গরুর দুধ দ্রুত বর্ধনশীল শিশুর জটিল চাহিদা মেটাতে পারে না। পুষ্টিকর ভেবে আপনার এক বছরের কম বয়সী শিশুকে গরুর দুধ খেতে দেওয়ার আগে কিছু বিষয় জেনে নিতে হবে।


১২ মাসের কম বয়সী শিশুদের জন্য গরুর দুধ কেন অনিরাপদ?


গরুর দুধ এক বছরের কম বয়সী শিশুদের জন্য এটি সুপারিশ করা হয় না কারণ এটি বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বহন করতে পারে। এই ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে পুষ্টিজনিত সমস্যা, হজমের সমস্যা, কিডনি রোগ এবং অ্যালার্জি, যা প্রথম ১২ মাসে বিশেষভাবে সংবেদনশীল থাকে।


সিডিসি (CDC) পরামর্শ দেয় যে ১২ মাসের আগে গরুর দুধ দেওয়া উচিত নয়। এটি অন্ত্রে রক্তক্ষরণ ঘটাতে পারে, শিশুর কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে এবং সঠিক পুষ্টি সরবরাহ করে না। এক বছর পর সম্পূর্ণ পাস্তুরিত গরুর দুধ ক্যালসিয়াম এবং ভিটামিন ডি-এর একটি ভালো উৎস। কিন্তু তারপরেও অতিরিক্ত পরিমাণে এটি আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও