You have reached your daily news limit

Please log in to continue


সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিল

মৃত্যুর ত্রিশ বছর পর চিত্রনায়ক সালমান শাহের ‘খুনের রহস্য’ উদঘাটনে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল করেছে আদালত।

বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত এ আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী আবিদ হাসান এ তথ্য জানিয়েছেন।

মামলার বাদী সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম লাশ উত্তোলনের আদেশ বাতিল চেয়ে আবেদন করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। গত ২৪ মে আদালত এই অনুমতি দিলেই বিষয়টি জানাজানি হয় ১০ জুন।

তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ইন্সপেক্টর জিয়াউল মোর্শেদ গত ২০ মে সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, ঘটনার ২৯ বছর পর আদালতের নির্দেশে রমনা থানায় হত্যা মামলা করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন