তৃতীয় বিয়ের খবর ফাঁস হওয়ায় অবাক আমির খান

প্রথম আলো প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৮:৩৬

তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেতা আমির খান। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে আগামী ৫ জুলাই বিয়ে করতে যাচ্ছেন তিনি। তবে বলিউড তারকাদের জাঁকজমকপূর্ণ বিয়ের বিপরীতে তাঁদের বিয়ের আয়োজন হবে একেবারেই ঘরোয়া ও ব্যক্তিগত।


সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, বিয়েটি হবে রেজিস্ট্রি করে এবং খুব সীমিত পরিসরে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা।


আমির বলেন, ‘এটা খুবই ব্যক্তিগত আয়োজন। ঘরেই খুব সাধারণভাবে নিবন্ধন করে বিয়ে হবে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই শুধু থাকবে।’


গৌরী আমার জীবনের আশীর্বাদ’


বর্তমান সময়টাকে জীবনের সবচেয়ে সুখের অধ্যায়গুলোর একটি বলে মনে করছেন আমির। গৌরী স্প্র্যাটকে তিনি আখ্যা দিয়েছেন ‘আশীর্বাদ’ হিসেবে।


বিয়ে নিয়ে এত আলোচনা ও আগ্রহের বিষয়ে বিস্ময় প্রকাশ করে অভিনেতা বলেন, ‘আমি বুঝি না কেন মানুষ এত আগ্রহী। বিশেষ করে ক্রিকেটার ও অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতূহল অনেক বেশি। আমার মনে হয়, মানুষকে আমাদের কাজ নিয়ে আগ্রহী হওয়া উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে নয়।’


তিনি আরও বলেন, ‘আমার বিয়ের খবর কীভাবে ফাঁস হলো, সেটাও জানি না। এখনকার সময়ে কিছুই আর ব্যক্তিগত থাকে না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও