হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে এসেই নকআউটে নরওয়ে

চ্যানেল আই প্রকাশিত: ২৩ জুন ২০২৬, ০৮:২৩

সবশেষ ১৯৯৮ ফান্স বিশ্বকাপে খেলেছিল নরওয়ে, ঠিক ২৮ বছর পর মহাযজ্ঞে এসেই বাজিমাত করল দেশটি। বাছাইপর্বে ইতালিকে পিছে ফেলে সরাসরি আসরের টিকিট কেটেছিলেন আর্লিং হালান্ড-আলেকজান্ডার সরলোথরা। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে সেনেগালকে ৩-২ গোলে হারিয়ে ফ্রান্সের সঙ্গে শেষ বত্রিশে খেলাও নিশ্চিত করে ফেললেন তারা।


নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের ৪৩ মিনিটেই মার্কাস হোমগ্রেন পেডারসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। সে একমাত্র গোলেই বিরতিতে যায় দলটি। দ্বিতীয়ার্ধে নেমেই ৪৮তম মিনিটে ব্যবধান দিগুণ করেন হালান্ড।


৫৩ মিনিটে সে ব্যবধান কমিয়ে আনেন সনেগালের ইসমাইলা সার। ৫৮ মিনিটে জোড়া গোল করেন হালান্ড। স্কোরবোর্ডে যোগ করেন তৃতীয় গোল। ৯০ মিনিট শেষে সেনেগালের হয় নিজের দ্বিতীয় গোল করেন সার, যদিও তাতে ম্যাচে ফিরতে পারেনি আর আফ্রিকার দেশটি।


এখন পর্যন্ত আসরে এক মাত্র গ্রুপ আই, যেখানে থেকে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডেই দুটি দল ফ্রান্স এবং নরওয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও