You have reached your daily news limit

Please log in to continue


রোহিঙ্গা সংকট: একসঙ্গে কাজ করবে মালয়েশিয়া-বাংলাদেশ

মিয়ানমারের সঙ্গে আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সংকটের আংশিক সমাধানে মালয়েশিয়া ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেছেন, “যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং এখানে (মালয়েশিয়ায়) থাকা রোহিঙ্গা শরণার্থীদের সংকট সমাধানের চেষ্টা করব।

“একইসঙ্গে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কার্যালয় এবং আসিয়ানের মাধ্যমে আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব, যাতে এই সমস্যার আংশিক সমাধান করা যায়।”

সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

পরে দেওয়া যৌথ বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চলা রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই নেতাই। জোর করে তাড়িয়ে দেওয়া রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ যে মানবিক কাজ করেছে তার প্রশংসা করার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দিয়েছে মালয়েশিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন