এবারের বিশ্বকাপে কেন এত বেশি গোল হচ্ছে
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১২:৩০
বিশ্বকাপের গোলসংখ্যা এখন তিন অঙ্কের ঘরে। গত পরশু সুইডেনের বিপক্ষে নেদারল্যান্ডস ফরোয়ার্ড কোডি গাকপোর করা দ্বিতীয় গোলটি ছিল এবারের বিশ্বকাপের শততম গোল। গোলের সেঞ্চুরি করতে চলতি বিশ্বকাপে লেগেছে ৩৩ ম্যাচ, যা ১৯৫৮ বিশ্বকাপের পর যেকোনো বিশ্বকাপের মধ্যে সবচেয়ে দ্রুত। গত বিশ্বকাপে ৩৩ ম্যাচ শেষে গোল হয়েছিল ৮৩টি।
১০০ গোল করতে সবচেয়ে কম ম্যাচ লেগেছে ১৯৫৪ সালের সুইজারল্যান্ড বিশ্বকাপে। পশ্চিম জার্মানির চ্যাম্পিয়ন হওয়া সেই আসরে ১০০ গোলের মাইলফলক ছুঁতে লেগেছিল মাত্র ২০টি ম্যাচ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ৪০টি, গোল হয়েছে ১২১টি। মানে প্রতি ম্যাচে ৩.০২৫ হারে গোল হয়েছে। এই হার বজায় থাকলে এবারই সবচেয়ে বেশি গোলের রেকর্ড হবে। এখন পর্যন্ত এই রেকর্ড আছে কাতার বিশ্বকাপের, গোল হয়েছিল ১৭২টি। কেন এবার এত গোল হচ্ছে?
- ট্যাগ:
- খেলা
- ফুটবল ম্যাচ