You have reached your daily news limit

Please log in to continue


একাদশ থেকে বাদ পড়ে বিস্ফোরক মন্তব্য শেখ মেহেদীর

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। সিরিজের শেষ দুই ম্যাচে ছিলেন না শেখ মেহেদী। তবে শেষ ম্যাচের পর ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ ঝেড়েছেন এই স্পিনিং অলরাউন্ডার।

মেহেদী বলেন, ‘দলের সমস্যা এটা বলব না। আসলে ব্যাটসম্যানরা ফর্মে থাকলে খেলার দৃশ্যটা অন্যরকম হতো। যেহেতু তিনটা ম্যাচের ভিতর ব্যাটসম্যানরা একটাতে ভালো শুরু দিয়েছে, বাকি দুইটাতে দেয়ই নাই। আমার মনে হয় এখানে আমরা একটু পিছিয়ে গেছি। ব্যাটসম্যানরা যদি ফর্মে থাকতো, সিরিজটা হয়তোবা ভালো হতো।’

প্রথম ম্যাচ ব্যাট হাতে ২২ বলে ২৯, বল হাতে ৪ ওভারে ৭.২৫ ইকোনোমিতে একটি উইকেট নেন মেহেদী। কিন্তু পরের দুটো ম্যাচে তাকে বাদ দেওয়া হয়। এ নিয়ে আক্ষেপ আছে কি না তা জানতে চাইলে মেহেদী বলেন, ‘আক্ষেপ তো প্রতিনিয়ত করে। দেখেন ক্রিকেটার হিসেবে আমি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই খেলি। কিন্তু সেখানেও আমি নিয়মিত সুযোগ পাই না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন