You have reached your daily news limit

Please log in to continue


ক্ষমতা ছাড়তে পরিকল্পনার ঘোষণা দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে সরকারের শীর্ষ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে। একই সঙ্গে তিনি নিজের উত্তরসূরি নির্বাচন বা ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনাও ঘোষণা করতে পারেন।

চাপ বাড়তে থাকায় গত কয়েকদিন ধরে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত বিবেচনা করছেন। দলীয় নেতৃত্বে আনুষ্ঠানিক প্রতিদ্বন্দ্বিতা হলেও, অনেকেই মনে করছেন অ্যান্ডি বার্নহাম সহজেই নতুন নেতা হিসেবে উঠে আসতে পারেন। 

গত সপ্তাহে মেকারফিল্ড উপনির্বাচনে জয়ের পর বার্নহাম আজ বিকেলে ওয়েস্টমিনস্টারে এমপি হিসেবে শপথ নেবেন। এই জয় তাকে লেবার পার্টির নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার পথ আরো সহজ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন