বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’
কালের কণ্ঠ
প্রকাশিত: ২২ জুন ২০২৬, ১১:৩০
বক্স অফিসে ঝড় তুলেছে ‘টয় স্টোরি ৫’। উত্তর আমেরিকার ৪,৪২৫টি প্রেক্ষাগৃহ থেকে রেকর্ড ১৬০ মিলিয়ন ডলার আয় করে বক্স অফিসের শীর্ষে রয়েছে ‘টয় স্টোরি ৫’।
এটি ইউনিভার্সালের ‘সুপার মারিও গ্যালাক্সি’ মুভি (১৩১.৭ মিলিয়ন ডলার)-কে পেছনে ফেলে চলতি বছরের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড গড়েছে।
শুধু তাই নয়, এটি ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’-এর ১২০ মিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসের সবচেয়ে বড় উদ্বোধনী আয়। বিশ্বজুড়ে সিনেমাটি ইতিমধ্যেই ৩১২ মিলিয়ন ডলার আয় করেছে, যেখানে এর নির্মাণ বাজেট ছিল ২৫০ মিলিয়ন ডলার। অ্যানিমেশন সিনেমার ইতিহাসে এটি দ্বিতীয় বৃহত্তম ওপেনিং, যার সামনে কেবল রয়েছে ২০১৮ সালের ‘ইনক্রেডিবলস ২’ (১৮২.৭ মিলিয়ন ডলার)।