You have reached your daily news limit

Please log in to continue


নিজের করের হিসাব প্রকাশ্যে আনছেন ব্রিটেনের রাজা চার্লস

ব্রিটেনের রাজা চার্লস ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ জনগণকে জানাতে যাচ্ছেন যে রাজা হিসেবে তিনি কত টাকা কর বা ট্যাক্স দেন। রবিবার (২১ জুন) বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

রাজপরিবারের আয়-ব্যয় আরো বেশি স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী, রাজা চার্লস তার মা রানী এলিজাবেথের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যা কিছু পেয়েছেন, তার ওপর কোনো আয়কর (ইনকাম ট্যাক্স), মূলধন লাভ কর বা উত্তরাধিকার কর দিতে বাধ্য নন। কিন্তু রাজা চার্লস স্বেচ্ছায় তার ব্যক্তিগত আয় ও ব্যক্তিগত সম্পত্তি বিক্রির ওপর আয়কর দিতে রাজি হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাজপরিবারের বার্ষিক হিসাব প্রকাশের সময় এই করের বিস্তারিত তথ্য জনগণের সামনে আনা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন