ইরানের ডেজার্ট শোলেহ জার্দ যেভাবে বাড়িতে বানাবেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ জুন ২০২৬, ২১:০২

নানা ধরনের চ্যালেঞ্জ আর ঝামেলার মধ্যেও ইরান তাদের দৃঢ়তা দেখিয়ে বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিয়েছে। মাঠের লড়াইয়ে তারা যেমন প্রতিপক্ষের সামনে শক্ত অবস্থান তৈরি করছে, তেমনি পারফরম্যান্স দিয়েও ফুটবলপ্রেমীদের নজর কাড়ছে।


বিশ্বকাপে বিভিন্ন দেশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যখন তুঙ্গে, তখন ইরানের খেলাও হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু ফুটবল নয়, বিশ্বকাপকে ঘিরে নানা দেশের সংস্কৃতি ও খাবারও উঠে আসছে আলোচনায়। এরই মধ্যে ইরানের জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার শোলেহ জার্দ নতুন করে নজর কেড়েছে সবার। এই মিষ্টি খাবারটি ইরানের ঐতিহ্যের একটি অংশ, যা সহজেই ঘরে তৈরি করা যায়।


বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলতে চাইলে, অল্প কিছু উপকরণ ব্যবহার করে আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু ইরানি ডেজার্টটি, যা ফুটবল উন্মাদনার সঙ্গে যোগ করবে এক ভিন্ন স্বাদ।


উপকরণ



  • পোলাও চাল ১ কাপ

  • পানি ৩ কাপ

  • তরল দুধ ১ কাপ

  • গুড়া দুধ আধা কাপ

  • কনডেন্স মিল্ক ২ চামচ

  • চিনি আধা কাপ

  • ঘি ২ টেবলি চামচ

  • এলাচ ৪টি

  • দারুচিনি ২টি

  • জাফরান পানি ১ চা চামচ

  • কাঠ বাদাম আধা কাপ

  • কাজু বাদাম আধা কাপ

  • কিশমিশ ২ টেবিল চামচ

  • গোলাপ জল ও লবণ পরিমাণমতো


প্রস্তুত প্রণালি


প্রথমে চাল ভালোভাবে ধুয়ে নিন। এবার একটি পাত্রে পানিতে চাল নিয়ে চুলায় বসিয়ে দিন। এরপর এতে এলাচ, দারুচিনি ও জাফরান পানি দিয়ে দিন। ঢাকনা দিয়ে চাল সিদ্ধ করে নিন। চাল সিদ্ধ হয়ে গেলে এটি ভালোভাবে গলিয়ে নিন, যাতে একটি নরম ও ঘন তরল মিশ্রণ তৈরি হয়। এরপর এতে ধীরে ধীরে তরল দুধ ঢেলে দিন। একে একে চিনি, গুড়া দুধ, কনডেন্স মিল্ক, ঘি এবং সামান্য লবণ যোগ করুন । এবার চামচ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন এবং ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট রান্না করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও