You have reached your daily news limit

Please log in to continue


আজ কি তবে ইয়ামালের দিন

ফিফা র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দেশের সঙ্গে ৫৯তম দেশের কি কোনো তুলনা হয়? বিশেষ করে দুই দলের মুখোমুখি তিন দেখাতেই যখন জয় পেয়েছে তিন নম্বরে থাকা দেশটি?

স্পেন আর সৌদি আরবের মধ্যেও তুলনা হওয়ার কথা নয়। কিন্তু পরিস্থিতিটা এমন, সৌদি আরবের সঙ্গে আজকের ম্যাচটা স্পেনের জন্য রীতিমতো ‘বিগ’ ম্যাচ। বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের চেয়েও চার ধাপ পেছনে থাকা কেপ ভার্দের সঙ্গে যে ড্র করেছে স্পেন!

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে স্বীকার করুন আর না করুন, তিনি চাপেই আছেন। ২০২৪ ইউরোজয়ী দলটাকে এবার ধরা হচ্ছিল ফেবারিটদের মধ্যে অন্যতম। গত দুই বছর ধরে তর্কযোগ্যভাবে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে আনন্দদায়ী ফুটবল স্পেনই খেলেছে।

কিন্তু কেপ ভার্দের বিপক্ষে যেন ফিরে এল ২০১০ বিশ্বকাপ জয়ের পরের সেই মলিন স্পেন দল, যারা সর্বশেষ তিন বিশ্বকাপে ১২টি ম্যাচ খেলে জিততে পেরেছে মাত্র তিনটি। প্রথম ম্যাচের ড্রটা মনে করিয়ে দিয়েছে সেই একঘেয়ে স্পেনকে, যারা ২০২২ বিশ্বকাপে সর্বশেষ গোল দেওয়ার পর আড়াই হাজার পাস দিয়েও একটি গোলও করতে পারেনি।

নকআউট পর্বে যেতে হলে আজকের ম্যাচে তাই জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই স্পেনের। সে জন্য লা ফুরিয়া রোজাদের এমন একজনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, যার বয়স এখনো ১৯ হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন