You have reached your daily news limit

Please log in to continue


‘হামের টিকা ঘাটতিতে অন্তর্বর্তী সরকার দায়ী, তদন্তের প্রয়োজন নেই’

দেশে চলমান হামের টিকার ঘাটতির কারণ ইতোমধ্যে স্পষ্ট এবং এক্ষেত্রে কোনো তদন্তের দরকার নেই বলে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্য বিষয়ক) এস এম জিয়াউদ্দিন হায়দার।

আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, এই ঘাটতি মূলত 'অন্তর্বর্তী সরকারের গাফিলতির' কারণে তৈরি হয়েছে।

দেশজুড়ে চলমান হামের প্রাদুর্ভাবের কারণে এ পর্যন্ত নিশ্চিত ও সন্দেহভাজন মিলিয়ে মোট ৬৮০ জনের মৃত্যু হয়েছে, যার পেছনে টিকার ঘাটতিকে দায়ী করা হচ্ছে।

টিকা ঘাটতির বিষয়ে সরকার কোনো তদন্ত করবে কি না—এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বলেন, 'এখানে তদন্ত করার কী আছে?'

হাম টিকা কেনার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে আগের 'অপারেশনাল প্ল্যান' বা বার্ষিক কর্মপরিকল্পনা বাতিল করে ডিপিপি চালুর সিদ্ধান্তকে দায়ী করেন তিনি।

জিয়াউদ্দিন হায়দার বলেন, 'প্রত্যেক ৪ বছর পর পর রাউন্ড টিকাদান হয়। ২০২৪ সালের  নভেম্বর-ডিসেম্বর থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে আরেকটা রাউন্ড হওয়ার কথা ছিল। কিন্তু এই রাউন্ডটা একেবারেই হয়নি।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন