বিপদে পড়তে না চাইলে জেনে নিন নকল অ্যাপ চেনার উপায়
স্মার্টফোন ব্যবহারকারীদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মোবাইল অ্যাপ। ব্যাংকিং, কেনাকাটা, যোগাযোগ, বিনোদন থেকে শুরু করে প্রায় সব কাজেই এখন অ্যাপের ওপর নির্ভরশীলতা বাড়ছে। কিন্তু এই সুবিধার পাশাপাশি বেড়েছে সাইবার প্রতারণার ঝুঁকিও। বিশেষ করে নকল বা ভুয়া অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং তথ্য এমনকি অর্থও হাতিয়ে নিতে পারে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর হাজার হাজার ভুয়া অ্যাপ বিভিন্ন অ্যাপ স্টোরে ছড়িয়ে পড়ে। দেখতে আসল অ্যাপের মতো হলেও এগুলোর উদ্দেশ্য থাকে ব্যবহারকারীর তথ্য চুরি করা বা ডিভাইসে ক্ষতিকর সফটওয়্যার প্রবেশ করানো।
অ্যাপ ইনস্টল করার আগে কিছু বিষয় খেয়াল করা অত্যন্ত জরুরি।
১. ডেভেলপারের নাম যাচাই করুন
কোনো অ্যাপ ডাউনলোড করার আগে প্রথমেই ডেভেলপারের নাম দেখুন। প্রতারকরা প্রায়ই জনপ্রিয় প্রতিষ্ঠানের নামের সঙ্গে মিল রেখে ভুয়া নাম ব্যবহার করে।
ধরুন, কোনো ব্যাংকের অফিসিয়াল অ্যাপের পরিবর্তে সামান্য বানান পরিবর্তন করে অন্য নামে অ্যাপ প্রকাশ করা হতে পারে। তাই অ্যাপটির প্রকাশক বা ডেভেলপার আসল প্রতিষ্ঠান কিনা তা নিশ্চিত হওয়া জরুরি।
২. ডাউনলোড সংখ্যা ও রেটিং দেখুন
জনপ্রিয় ও বিশ্বস্ত অ্যাপ সাধারণত লাখ বা কোটি বার ডাউনলোড করা হয়। যদি কোনো পরিচিত সেবার অ্যাপের ডাউনলোড সংখ্যা অস্বাভাবিকভাবে কম হয়, তাহলে সতর্ক হতে হবে। তবে শুধু রেটিং দেখে সিদ্ধান্ত নেওয়াও ঠিক নয়। অনেক সময় ভুয়া রিভিউ ব্যবহার করে প্রতারকরা অ্যাপকে জনপ্রিয় দেখানোর চেষ্টা করে।
৩. ব্যবহারকারীদের মন্তব্য পড়ুন
অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ সেকশন ভালোভাবে পড়ে দেখুন। অনেক ব্যবহারকারী সেখানে বিভিন্ন সমস্যা, প্রতারণা বা নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে থাকেন। একাধিক মন্তব্যে যদি একই ধরনের অভিযোগ দেখা যায়, তাহলে সেই অ্যাপ এড়িয়ে যাওয়াই ভালো।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভুয়া অ্যাপস