হোয়াটসঅ্যাপ না খুলেই হোম স্ক্রিন থেকে পাঠানো যাবে ভয়েস মেসেজ, কীভাবে?

যুগান্তর প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১৮:১৩

ব্যবহারকারীদের জন্য যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে একটি দারুণ ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এই আপডেটের ফলে এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপ না খুলেই সরাসরি স্মার্টফোনের হোম স্ক্রিন থেকে ভয়েস মেসেজ রেকর্ড এবং পাঠাতে পারবেন। 


বিশ্বজুড়ে কোটি কোটি গ্রাহকের অভিজ্ঞতা আরও উন্নত করতে হোয়াটসঅ্যাপের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই নতুন ফিচারটি যুক্ত হতে যাচ্ছে। 


বর্তমানে কোনো ব্যবহারকারীকে ভয়েস নোট পাঠাতে হলে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করতে হয়, তারপর নির্দিষ্ট চ্যাটবক্স বা কন্ট্যাক্ট সিলেক্ট করে মেসেজ রেকর্ড করতে হয়। তবে নতুন এই শর্টকাট ফিচারটি এই দীর্ঘ প্রক্রিয়াকে এক নিমেষেই কমিয়ে আনবে।


নতুন নিয়মে ব্যবহারকারীরা হোম স্ক্রিনে থাকা একটি ডেডিকেটেড উইজেট বা শর্টকাটের মাধ্যমে সরাসরি ভয়েস রেকর্ড শুরু করতে পারবেন। রেকর্ড শেষ হওয়ার পর কোন প্রাপককে সেটি পাঠানো হবে তা নির্ধারণ করা যাবে। ফলে প্রতিদিনের যোগাযোগের ক্ষেত্রে সময় যেমন বাঁচবে, তেমনি পুরো প্রক্রিয়াটি আরও সহজ হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও