You have reached your daily news limit

Please log in to continue


ভারি মেকআপ আর নয়, ‘গ্লাস স্কিন’ই এখন ট্রেন্ডিং

কয়েক বছর আগে গ্লাস স্কিন নিয়ে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছিল। পরে নানা ধরনের স্কিন ট্রিটমেন্ট, অ্যাকটিভ ইনগ্রিডিয়েন্ট এবং ম্যাট লুকের জনপ্রিয়তায় এ ট্রেন্ড কিছুটা পিছিয়ে পড়েছিল। সম্প্রতি আবারও বিউটি বিশেষজ্ঞ ও স্কিন কেয়ারপ্রেমীদের মধ্যে বাড়ছে সেই গ্লাস স্কিন হাইড্রেশনের চাহিদা। 

কোরিয়ান বিউটি ট্রেন্ড থেকে জনপ্রিয় হওয়া এ ধারণার মূল লক্ষ্য হচ্ছে— এমন ত্বক, যা দেখতে হবে স্বচ্ছ, মসৃণ এবং ভেতর থেকে উজ্জ্বল। আর সেই লক্ষ্য পূরণে এখন সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে হাইড্রেশন।

বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ ও উজ্জ্বল ত্বকের ভিত্তি হচ্ছে— পর্যাপ্ত আর্দ্রতা। শুষ্কতা, রুক্ষ ভাব ও ক্লান্ত চেহারা অনেকটাই কমে যায়। তাই এখন শুধু দাগ বা ব্রণের চিকিৎসা নয়, ত্বকের আর্দ্রতা বজায় রাখার দিকেও সমান গুরুত্ব দিচ্ছেন অনেকেই। গ্লাস স্কিন পাওয়ার জন্য একাধিক ভারি প্রোডাক্ট ব্যবহার করাই শেষ কথা নয়। 

বরং ক্লিনজি, হালকা হাইড্রেটিং টোনার, সিরাম ও ময়েশ্চারাইজারের সঠিক ব্যবহারই এই ট্রেন্ডের মূল চাবিকাঠি। এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি পান, সুষম খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত ঘুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ ত্বকের স্বাস্থ্য অনেকটাই নির্ভর করে জীবনযাপনের ওপর। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন