গানে গানে বিশ্ব সংগীত দিবস উদযাপন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২১ জুন ২০২৬, ১৭:২৭

বিশ্ব সংগীত দিবস উদযাপনে দুই দিনের বর্ণিল আয়োজনে মেতেছে দেশের সাংস্কৃতিক অঙ্গন। যেখানে গাইবেন সংগীতশিল্পী আগুন, ফাহমিদা নবী, শফি মণ্ডল।


এছাড়া শায়ান চৌধুরী অর্ণবের সংগীত পরিচালনায় হাসন রাজার মরমি গানও পরিবেশন করবেন শিল্পীরা।


দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। পাশাপাশি মাছরাঙা টেলিভিশনও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।


শিল্পকলার আয়োজন


বিশ্ব সংগীত দিবস ঘিরে ঢাক-ঢোল বাদন, শোভাযাত্রা, অর্কেষ্ট্রা পরিবেশনাসহ দেশের শিল্পীদের গান নিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান করছে শিল্পকলা একাডেমি।


এক বিজ্ঞপ্তিতে শিল্পকলা জানিয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের বরেণ্য ও নবীন সংগীতশিল্পীদের পরিবেশনায় ‘সংগীত উৎসব’ হয়ে উঠবে সুর, সৌন্দর্য ও সাংস্কৃতিক সম্মিলনের এক অনন্য আয়োজন।


রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। সাড়ে ৭টায় সংগীত সন্ধ্যার পরিবেশনা। উদ্বোধনী দিনে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী আগুন, ফাহমিদা নবী, মিতা খন্দকার, মনির খান, অনিমা রায়, শফি মণ্ডল, আলিফ আলাউদ্দিনসহ আরও কয়েকজন শিল্পীরা। এ ছাড়া চীন ও জাপান দূতাবাস থেকে আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।


সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় দিনের আয়োজনে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। এদিনও সংগীত পরিবেশন করবেন একগুচ্ছ সংগীতশিল্পীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও