বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ জুন ২০২৬, ২৩:৫৭

ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রাখলেও আরেক প্রান্তে ছিল আসা-যাওয়ার মিছিল। তাতে একশ রানের মাইলফলক ছোঁয়া নিয়েও শঙ্কা জেগেছিল। কিন্তু সাত নম্বরে নেমে ২২ বলে ৩৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি দেন স্বর্ণা আক্তার। অল্প পুঁজি নিয়েও শুরু থেকেই পাকিস্তানকে চেপে ধরেন বাংলাদেশি বোলাররা।


বিশেষ করে মাঝের ওভারগুলোতে স্পিনাররা বেশ কিছু ডট বল করেছেন। তাতে প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিয়ে আর এগোতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ২৩ রানে জিতেছে জ্যোতির দল। আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এবারই প্রথম বিশ্বকাপের কোনো আসরে একাধিক ম্যাচ জিতল টাইগ্রেসরা।


সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন স্বর্ণা। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রান করে পাকিস্তান।


বল হাতে বাংলাদেশের শুরুটা দারুণ করেন মারুফা আক্তার। নতুন বলে দুর্দান্ত সুইং আর গতিতে ইনিংসের প্রথম ওভার মেইডেন পান এই পেসার। তবে উইকেট পেতে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে। নাহিদা আক্তার ভাঙেন ৪৯ রানের উদ্বোধনী জুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও