এমপি হানজালা কেন সালিসে উত্তেজিত হয়ে বললেন ‘সবগুলারে খাইয়া হালামু’

প্রথম আলো প্রকাশিত: ২০ জুন ২০২৬, ২২:৩১

সালিস বৈঠকে গিয়ে মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমদ হানজালার উত্তেজিত হয়ে টেবিল চাপড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিটের ভিডিওতে তাঁকে উত্তেজিত হয়ে উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়।


ভিডিওতে সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমদ হানজালাকে বলতে শোনা যায়, ‘কথা বললেন কেন? আপনারা এখানে কাউন্টার কেন দিলেন? এই মিয়া চুপ করেন।’ তখন পাশে বসা একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বলেন, ‘চুপ করব মানি! আমি চুপই তো আছি।’ এরপরই হানজালা তাঁর চেয়ার থেকে উঠে দাঁড়ান ও উপস্থিত ব্যক্তিদের উত্তেজিত হয়ে ওঠে বলতে থাকেন, ‘একবারে চুপ, একটা কথাও কেউ বলবেন না। সবগুলারে খাইয়া হালামু। আমি এখানে আছি কেন, বিচার করার জন্য! কাউন্টার দিলে আমি দিমু, কাউন্টার দিলে আমি দিমু এখানে। আমাকে ডাকছেন কেন এখানে বলুন। ওঠেন এখানে কোনো বিচার করুম না, ওঠেন। আমি এখানে বসা, চিল্লাচিল্লি কেন হবে?’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও